Results for লোন

হোম লোনের সমস্ত নিয়ম , সুদের হার , আবেদন করার পদ্ধতি - বিস্তারিত - Home Loan all Indian Bank

মে ২২, ২০২৩

 ভারতের দুর্দান্ত সুদের হোম লোন,  দেখে নিন পদ্ধতি সহ সুযোগ সুবিধা

ঘরবাড়ি তৈরি করার ইচ্ছা সকলেরই থাকে। তবে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারেনা আর্থিক অবস্থার জন্য। তবে বর্তমান সময়ে সেই ইচ্ছে পূরণের সুযোগ করে দিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। ফলেই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে জনসাধারণ করতে পারেন তাদের নিজেদের স্বপ্নের বাড়ি। সাম্প্রতিক হোম লোনে এই চারটি ব্যাঙ্ক জনসাধারণকে বেশ সুবিধা দিচ্ছে। তাই চলুন দেরি না করে সেই চারটি ব্যাঙ্কের হোম লোনের সুদের হার, লোন নেওয়ার পদ্ধতি সহ নানান সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।


SBI ব্যাঙ্কের হোম লোনের বিস্তারিত তথ্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ হোম লোনের সুদের হার 

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই গৃহ ঋণের ক্ষেত্রে বেশ অনেকটাই কমিয়েছে সুদের হার। ব্যাঙ্কের নতুন ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে গ্রাহকরা যত পরিমাণ টাকা ঋণ নিক না কেন সুদের হার একই থাকবে। অর্থাৎ প্রসেসিং ফি ছাড়াই ৬.৭ শতাংশ হারে গৃহঋণ নিতে পারবেন আবেদনকারীরা।

এসবিআই (SBI)-এ গৃহ ঋণ নেওয়ার পদ্ধতি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোন নিতে গেলে প্রথমে YONO Account-এ লগইন করতে হবে। তারপর একটি পেজ আসবে সেই পেজের বাঁদিকের উপরে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে লোনে ক্লিক করতে হবে। তারপর হোম লোনে ক্লিক করতে হবে। এরপর ওই হোম লোনে গিয়ে আবেদনকারীকে ঋণ নেওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে। সেই হিসেবে আবেদনকারীকে জন্মের প্রমাণ দিতে হবে, আয়ের উৎসব জানাতে হবে, মাসিক বেতন জানাতে হবে। এর পাশাপাশি অন্য কোনো লোন নিয়ে থাকলেও জানাতে হবে ব্যাঙ্ককে। এরপর ব্যাঙ্ক সেই আবেদনকারীকে জানাবে তিনি কত টাকা লোন নেওয়ার যোগ্য।  এই সবকিছু জমা দেওয়ার পর ব্যাঙ্ক একটি রেফারেন্স নম্বর দেবে আর তার কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্ক থেকে কল করা হবে সেই আবেদনকারীকে। 


SBI-এ হোম লোন নেওয়ার নথিপত্র



SBI-এ হোম লোন নিতে গেলে আবেদনকারীকে কোম্পানি বা নিয়োগকর্তাদের পরিচয় পত্র দেখাতে হবে। 

🔹তিনটি পাসপোর্ট সাইজ ফটো সমেত আবেদনপত্র দেখাতে হবে। 

🔹পরিচয় পত্র হিসেবে দেখাতে হবে আধার কার্ড/ ভোটার আইডি/ প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স। 

🔹অন্যদিকে ঠিকানার প্রমাণ হিসেবে দেখাতে হবে Telephone Bill/ Electricity Bill/Water Bill/ Piped Gas Bill or copy of Passport/ Driving License/ Aadhar Card।



এছাড়াও যে নথিপত্রগুলি দেখাতে হবে তা হলো 

🔹সম্পত্তির কাগজপত্র, 

🔹লোন নেওয়ার হিস্ট্রি, 

🔹অ্যাকাউন্ট স্টেটমেন্ট, 

🔹বেতনভোগী কর্মী হলে আয়ের পরিমাণ, 

🔹বেতনভোগী না হলেও আয়ের পরিমাণের প্রমাণপত্র।

হোম লোনের সমস্ত নিয়ম , সুদের হার , আবেদন করার পদ্ধতি - বিস্তারিত - Home Loan all Indian Bank হোম লোনের সমস্ত নিয়ম , সুদের হার , আবেদন করার পদ্ধতি - বিস্তারিত  - Home Loan all Indian Bank Reviewed by Wisdom Apps on মে ২২, ২০২৩ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.