Results for সমস্যা সমাধান

মেয়েপক্ষ জোর করে "বিয়ে হয়েছিল" প্রমান করার চেষ্টা করছে , কি করবো ?

জানুয়ারি ২৪, ২০২০

আমার ভাগ্নে ও তার পরিবার খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের এক আত্মীয় আমার ভাগ্নের বিরুদ্ধে পুলিশে মিথ্যে এফআইআর দায়ের করেছেন। ওদের দাবি আমার ভাগ্নে নাকি ওদের মেয়েকে বিয়ে করেছে। আমার ভাগ্নের সঙ্গে ওই মেয়েটির একসময় প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রায় দুবছর আগেই ব্রেক আপ হয়ে যায়। তারপর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এখন মেয়েটির পরিবারের লোকেরা কিছু ফটোশপ করা ছবি দেখিয়ে প্রমান করতে চাইছে, আমার ভাগ্নের সঙ্গে ওর মেয়ের বিয়ে হয়েছে। শুধু তাই নয় ওরা নিত্যনতুন অভিযোগ আনছে আমার ভাগ্নের বিরুদ্ধে। মন্দিরের একজন পুরোহিতকে বিয়ের সাক্ষীও সাজিয়েছেন। পুলিশ কোনও তদন্ত ছাড়াই আমার ভাগ্নের পরিবারকে জেরা করছে আর বারবার বিরক্ত করছে। আমার ভাগ্নে দেশের বাইরে ভালো চাকরি করে। বর্তমানে ও দেশে ফিরতেই ভয় পাচ্ছে। ওর ধারণা এই আত্মীয় ওর বিরুদ্ধে মিথ্যে কেস আনতে পারেন। এতে আমার ভাগ্নের কেরিয়ার এবং ভবিষ্যত একেবারে নষ্ট হয়ে যাবে।
আমার প্রশ্ন
১) এই অভিযোগের বিরুদ্ধে কোন ধরণের মামলা করা যেতে পারে?
২) কোর্টে কি আমার ভাগ্নেকেও উপস্থিত থাকতে হবে?
৩) এই ধরণের মামলা কতদিন চলতে পারে?

উত্তর:
১) ওই আত্মীয় আপনার ভাগ্নের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা যদি সত্যি না হয় সেক্ষেত্রে আপনারা ওর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনতে পারেন। আপনাদের অভিযোগ প্রমাণিত হলে ওর উপযুক্ত শাস্তি হতে পারে।
২) আপনার ভাগ্নে যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে ওর পরিবারের কোনো ব্যক্তি পুলিশের কাছে বা আদালতে ওই আত্মীয়ের বিরুদ্ধে অন্যায় ভাবে হেনস্থার অভিযোগ জানাতে পারেন।
৩) এই ধরণের মামলা কতদিন চলবে তা বলা মুশকিল।





আমরা তিন ভাই দুই বোন। আমি সবার বড়। আমি চাকরিসূত্রে বিদেশে থাকতাম। 2003 সালে আমি ফিরে আসি। ওই একই বছর আমি এতদিনের জমানো টাকা দিয়ে একটা জমি কিনেছিলাম আমার মায়ের নামে। কেনার আগে সকলের সঙ্গে কথা বলেছিলাম। প্রত্যেকেই বলেছিল ওই জমিতে ওদের কোনো আগ্রহ নেই। এক ভাই তো লিখিত ভাবে জানিয়েছিল, এই সম্পত্তিতে ও কোনও অংশ চাই না। বাকি ভাইবোনেরাও মৌখিক ভাবে একই কথা বলেছিল। গতবছর আমার মা মারা গেছেন। আর তারপর থেকেই এক ভাই ও দুই বোন আমার সম্পত্তির অংশীদার হতে চাইছে। পুরো জমিটা আমি যে নিজের টাকায় কিনেছিলাম এটা প্রমাণের জন্য আমার কাছে ক্যানসেলভ চেকও আছে।
আমার প্রশ্ন,
১) জমিটা মায়ের নামে বলে কি আমার ভাই বোনেরা চাইতে পারে?
২) আইনসম্মতভাবে কি ওদের প্রতিরোধ করা যায়?

উত্তর:
১) জমিটা যেহেতু আপনার মায়ের নামে কিনেছিলেন সেহেতু মায়ের অবর্তমানে আপনি ও আপনার ভাইবোনেরা যৌথভাবে সেই সম্পত্তির অংশীদার। এই কারণে ওরা আপনার কেন জমিতে ভাগ চাইতে পারেন।
২) আইনসম্মতভাবে আপনি ওদের প্রতিরোধ করতে পারেন। তার জন্য আপনাকে আদালতে একটি suit for declaration রুজু করতে হবে, যা মহামান্য আদালত সাক্ষ্যপ্রমাণাদি বিবেচনা করে রায় প্রদান করবেন।
মেয়েপক্ষ জোর করে "বিয়ে হয়েছিল" প্রমান করার চেষ্টা করছে , কি করবো ? মেয়েপক্ষ জোর করে "বিয়ে হয়েছিল" প্রমান করার চেষ্টা করছে   , কি করবো ? Reviewed by Wisdom Apps on জানুয়ারি ২৪, ২০২০ Rating: 5

সমস্যা সমাধানঃ চেক বাউন্স করেছে , এখন কি করা উচিৎ ?

আগস্ট ০৩, ২০১৮
আমি সুশীল সামন্ত [ নাম পরিবর্তিত ] , নদীয়ার ফুলিয়ায় থাকি । ব্যবসা সূত্রে কলকাতার কয়েকটা বড় শাড়ির দোকানের সাথে যুক্ত । কিছুদিন আগে নতুন একটি দোকানে ১ লক্ষ ৫৫ হাজার টাকার শাড়ী ডেলিভারী দিয়েছি । এই দোকানের সাথে আমার এটাই প্রথম ব্যবসা । দোকানের মালিক ক্যাশ ১লক্ষ ১০ হাজার টাকা দিয়েছে । বাকি ৪৫ হাজার টাকার একটা  চেক লিখে দিয়েছিল । ব্যবসার কাজের জন্য দিন ১০ দেরি করে চেকটা ভাঙাতে ব্যাঙ্কে যাই । চেকটা বাউন্স হয় । ইতিমধ্যে উক্ত দোকানের মালিক পরিবর্তন হওয়ায় তারা চেক বদলে দিতে চাইছে না বরং খারাপ ব্যবহার করছে । আগের মালিকের নামে নিন্দা মন্দ করছে । কিন্তু আমার প্রাপ্য টাকাটা দিচ্ছে না কিছুতেই । আমি লিগালি কিছু করতে চাই । কি করা উচিৎ ? 

সমস্যার উত্তর দিয়েছেন নদীয়ার উকিল - 

সুশীল বাবু , কোন কোন সময় চেক বাউন্স হতে পারে । সবথেকে সহজ সমাধান হল উক্ত দোকানের সাথে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়া । এক্ষেত্রে আপনি এই চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল হয়নি । এই অবস্থায় আপনি Negotiable Instruments Act অনুযায়ী ঐ দোকানের বিরুদ্ধে সিভিল/ ক্রিমিনাল কেস ফাইল করতে পারেন । এই অ্যাক্ট অনুযায়ী চেক বাউন্স হলে চেক প্রদানকারী ব্যাক্তি / সংস্থার কর্ণধারের ২ বছর জেল অথবা জরিমানা বা উভয়ই হতে পারে । 
সাথে সাথে, আপনি ব্যাঙ্কে একটি আবেদন করে রাখতে পারেন , কারন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী যে কাস্টমারের চেক বাউন্স হবে তার অ্যাকাউন্টে চেক ফেসিলিটি বন্ধ করে দেওয়া হয় । 
- ধন্যবাদ 


সমস্যা সমাধানঃ চেক বাউন্স করেছে , এখন কি করা উচিৎ ? সমস্যা সমাধানঃ চেক বাউন্স করেছে , এখন কি করা উচিৎ ? Reviewed by Wisdom Apps on আগস্ট ০৩, ২০১৮ Rating: 5

কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার রিয়া রায়ের সমস্যার সমাধান কি ? জেনে নিন

জুলাই ২৫, ২০১৮


উঃ দিনাজপুরের রিয়া রায় [ নাম পরিবর্তিত ] আমাদের কাছে জানতে চেয়েছেন -
" নমস্কার উইসডম অ্যাপস টিম , আমি রিয়া , উঃ দিনাজপুরে বাড়ি কিন্তু কর্মসূত্রে কোলকাতার এক ফার্মে কাজ করি । ফার্মটি রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি । ভালো মাইনে দেয় , কিন্তু আমাদের ডিপার্টমেন্ট হেড অত্যন্ত অসভ্য লোক। খুব সেজেগুজে অফিসে আসে আর এমন ভাব করে যেন সিনেমার নায়ক। সব মহিলা কর্মীকেই লালসার চোখে দেখে। কতবার যে কাজের ছুতো করে আমার ডেস্কে এসে পিঠে , ঘাড়ে হাত দিয়েছেন তার ঠিক নেই । প্রথমে ভাবতাম বন্ধুসুলভ ব্যাপার, কিন্তু কয়েক মাস আগে আমার জন্মদিন ছিল, আমাকে একটা কার্ড পাঠিয়েছেন যেটায় একটা অশ্লীল ছবিতে ফটোশপ করে আমার আর ওনার মুখ বসানো হয়েছে । আমি প্রথমে বুঝতে পারিনি তাই হেসে ফেলেছিলাম , ব্যাপারটা উনি অন্যভাবে নিয়ে সেদিন থেকেই অশ্লীল ছবি , মেসেজ পাঠিয়ে চলেছেন, ইঙ্গিতেও অনেক কিছু বোঝাতে চাইছেন । পুলিশে গেলে আমার চাকরী চলে যাবে। উনি ভীষণ প্রভাবশালী , ইন্ডাস্ট্রিতে ভালো কানেকশান , আর কোথাও আমার কাজ জুটবে কিনা সন্দেহ । অন্য কোনো উপায় আছে কিনা জানাবেন । "
রিয়া ম্যাডামের সমস্যা বেশ গুরুত্বপূর্ণ , কোলকাতা হাইকোর্টের উকিলের সাথে যোগাযোগ করে আমরা জানতে পারি - 
যে কোম্পানিতে ১০এর বেশী কর্মী আছে সেখানে ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি রাখতেই হবে । সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর ক্ষেত্রে এই কমিটিকেই সবার আগে জানাতে হবে । 
যদি এই কমিটি আপনার অফিসে থেকে থাকে তাহলে সেখানে জানান । 
যদি , এই কমিটি না থাকে বা কমিটিকে না জানানোর অন্য কোনো কারন থাকে তাহলে আপনি পুলিশে জানান। পুলিশের কাছে জানাতে ভয় পেলে আপনি Government of India এর MINISTRY OF WOMEN & CHILD DEVELOPMENT এর ওয়েবসাইটের SHe-Box এর মাধ্যমে অনলাইন অভিযোগ জানাতে পারেন । অভিযোগ করার সময় যাবতীয় প্রমান [ ছবি , মেসেজ , ভিডিও ] তৈরি রাখবেন । 
ওয়েবসাইট - http://www.shebox.nic.in/
মনে রাখবেন , আপনার ডিপার্টমেন্ট হেড যে আচরণ করেছেন তা 2013, the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ । অপরাধ প্রমানিত হলে ডিপার্টমেন্ট হেডের চাকরী চলে যেতে পারে এবং হাজতবাস হতে পারে । 

...........................
ছবি - গুগল থেকে সংগৃহীত 
কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার রিয়া রায়ের সমস্যার সমাধান কি ? জেনে নিন কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার রিয়া রায়ের সমস্যার সমাধান কি ? জেনে নিন Reviewed by Wisdom Apps on জুলাই ২৫, ২০১৮ Rating: 5

স্বামী বাইরে থাকলেও , প্রিয়াঙ্কা কি ডিভোর্স পাবে ? কি বলছেন উকিলবাবু ?

জুলাই ১৬, ২০১৮

শিলিগুড়ির প্রিয়াঙ্কা [ নাম পরিবর্তিত ] আমাদের টিমের কাছে জানতে চেয়েছেন - " নমস্কার , আমি প্রিয়াঙ্কা , একজন স্কুল শিক্ষিকা । আমার চাকরী জীবন প্রায় ৬ বছর । চাকরীর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আমার সাথে আলাপ হয় জয়ন্ত সরকারের । ও তখন পি.এইচ.ডি করছিল । বছর পাঁচেক আগে আমাদের বিয়ে হয় । একটা মেয়েও হয়েছে । কিন্তু দে'ড় বছর  আগে জয়ন্ত নিউ ইয়র্কে একটা চাকরী পেয়ে চলে যায় । প্রথম প্রথম ফোনে , ভিডিও কলে খুব কথা হত , কিন্তু গত ৯'মাস ধরে সে আমাদের দুজনের সাথে খুব অল্প কথা বলছিল । জানতে পারলাম ওখানে একটি প্রেমিকা জুটিয়েছে । আমার মন ভেঙ্গে গেছিল । আত্মহত্যা করতে ইচ্ছা করছিল , কিন্তু এখন আমি আমার স্কুলের একজন সহকর্মী শিক্ষকের বন্ধুত্বের ছোঁয়া পেয়ে মনোবল পেয়েছি । বুঝেছি যা হওয়ার তা হয়েছে , জয়ন্তর উপর আমার কোনো অভিযোগ নেই । তার জীবন, সে যা ইচ্ছা করুক । আমি আমার আমার নতুন বন্ধুকে বিয়ে করে সুখে থাকতে চাই । এই অবস্থায় আমি জয়ন্তের সাথে ডিভোর্স চাই । কিন্তু ও কোনোভাবেই ভারতে আসতে পারবে না বলে দিয়েছে । তাহলে কিভাবে ডিভোর্স সম্ভব ? "

উইসডম অ্যাপস টিম যোগাযোগ করে কর্ণাটক হাইকোর্টের উকিল শ্রী ভারত নরসগৌড়-এর সাথে । তিনি জানিয়েছেন - " প্রিয়াঙ্কা ম্যাডাম , আপনি বুঝেছেন - ভালোবাসা জোড় করে পাওয়া জায়না । এরজন্য আপনাকে অজস্র ধন্যবাদ । নিজে একজন পিতা হিসাবে আমি বলতে চাই আপনার স্বামীর সিদ্ধান্ত কোনোভাবেই ভালো বাবার সিদ্ধান্ত বলা চলে না । কিন্তু একজন উকিল হিসাবে বলতে চাই - আপনারা দুজনেই যদি নিজের নিজের শান্তির জায়গা খুঁজে পেয়ে থাকেন  তবে  কোনো ঝামেলা না করে মিউচুয়াল ডিভোর্স চেয়ে নিয়ে অত্যন্ত পরিনত চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন ।
তবে , ডিভোর্সের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকেই নির্দিষ্ট দিনে কোর্টে উপস্থিত থাকতে হয়  ।  যদিও একটি বিশেষ নিয়ম আছে  যাতে আপনার স্বামী বিদেশে থেকেও ডিভোর্স নিতে পারেন । ওনাকে এদেশের কোনো ব্যক্তিকে পাওয়ার ওফ এটর্নি দিতে হবে । এই পাওয়ার ওফ এটর্নি হবে লিখিত ভাবে । কোনো উকিলের মাধ্যমে পাওয়ার অফ এটর্নির কাগজ তৈরি করে সেটায় সই করে এদেশে পাঠিয়ে দেবেন । এদেশে যে ব্যাক্তিকে উনি পাওয়ার অফ এটর্নি দেবেন সে কোর্টে আপনার স্বামীর ভুমিকা পালন করবে । 
তবে আমি আপনাকে বলবো অবশ্যই ফাইনাল ডিসিশান নেওয়ার আগে লোকাল কোনো অভিজ্ঞ উকিলের সাথে আলোচনা করে নিন । ভালো থাকবেন , ধন্যবাদ । " 
স্বামী বাইরে থাকলেও , প্রিয়াঙ্কা কি ডিভোর্স পাবে ? কি বলছেন উকিলবাবু ? স্বামী বাইরে থাকলেও ,  প্রিয়াঙ্কা কি ডিভোর্স পাবে ? কি বলছেন উকিলবাবু ? Reviewed by Wisdom Apps on জুলাই ১৬, ২০১৮ Rating: 5

স্টুডিও থেকে বিয়ের রেকর্ডিং ভিডিও ২ বছরেও পাননি শুভম বাবু , কি করা উচিৎ ?

জুলাই ১৩, ২০১৮

লোকাল স্টুডিও বিয়ের ভিডিও রেকর্ডিং দিচ্ছে না - 
কোলকাতার শুভম চক্রবর্তী আমাদের টিমের কাছে জানতে চান - " আমি শুভম চক্রবর্তী , ২০১৬ সালে আমার বিয়ে হয় । আমাদের এলাকার এক স্টুডিওর ছেলেরা এসে বিয়ের সময় ছবি তোলে ও ভিডিও রেকর্ড করে । এইচ-ডি ভিডিও করবে বলে বেশী টাকাও নেয় । আমি কিছু টাকা ক্যাশে পেমেন্ট করি কিন্তু কোনো রসিদ নিইনি । বাকি টাকা অনলাইনে পে টিএমের মাধ্যমে ট্র্যান্সফার করে দিই । টাকা পাওয়ার পর ভিডিওগ্রাফার আমাকে ঘুরিয়েই চলেছে । কাল দেব , পরশু দেব করতে করতে আজ প্রায় দু'বছর হতে চলল আমি এখনও বিয়ের ভিডিও রেকর্ডিং সিডি হাতে পাইনি । ছবি গুলো সে ১৫ দিনেই দিয়ে দিয়েছে । ছেলেটি একটু মস্তান টাইপের , জোর করে কাজ আদায় করার মত ক্ষমতা আমার নেই । আইনত কি উপায় আছে অনুগ্রহ করে জানাবেন -" 
এই সমস্যা আপাত দৃষ্টিতে  সামান্য মনে হলেও ভদ্র নিরীহ বহু মানুষ পদে পদে এমন সমস্যার সম্মুখীন হন । সমাধান জানতে আমরা অ্যাডভোকেট এস.এম.পিল্লাই কে ইমেল করি । উনি জানিয়েছেন - " শুভম বাবুর প্রথম ভুল - তিনি কয়েক হাজার টাকার জিনিস কিনেও বিল নেননি । কোনো জিনিস কিনুন বা সার্ভিস , ১০০ টাকা উপরে দাম দিতে হলে অবশ্যই বিল নিন । তবে উনি পে-টিএমের মাধ্যমে টাকা পাঠিয়ে বেশ বুদ্ধিমানের কাজ করেছেন । ওটাই একমাত্র অস্ত্র । যেহেতু অনেক দিন পার হয়ে গেছে , তাই যত তাড়াতাড়ি সম্ভব লোকাল কোনো উকিলের সাহায্য নিয়ে - ভিডিওগ্রাফারের নামে লিগাল নোটিশ পাঠান । এই নোটিশে পরিস্কার উল্লেখ থাকবে - নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে কাজ না দিলে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে ।  যদি , ওই  ভিডিওগ্রাফার লিগাল নোটিশ পেয়েও কোনো কাজ না করে তাহলে এই নোটিশের কপি ও পেটিএম এ টাকা পাঠানোর যে রিসিপ্ট সেটার কপি নিয়ে ক্রেতা সুরক্ষা ভবনে আবেদন করুন , টাকা আটকে রাখার জন্য জরিমানা বাবাদ কিছু টাকা দাবিও করতে পারেন , অবশ্যই কাজ হবে । " 


 সুবিধার জন্য পঃবঙ্গ ক্রেতা সুরক্ষা ভবনের ঠিকানা নিচে দেওয়া হল - 
Kreta Suraksha Bhawan,
3rd Floor,
11 A, Mirza Ghalib Street,
Kolkata-700087
Phone: 033-2252-2304,
033-2209-3700
Fax: 033-2252-0053 
Toll Free : 18003452808
স্টুডিও থেকে বিয়ের রেকর্ডিং ভিডিও ২ বছরেও পাননি শুভম বাবু , কি করা উচিৎ ? স্টুডিও থেকে বিয়ের রেকর্ডিং ভিডিও ২ বছরেও পাননি শুভম বাবু , কি করা উচিৎ ? Reviewed by Wisdom Apps on জুলাই ১৩, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.