ভারতে বহু আসামীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে -কিন্তু কেন ? জেনে নিন
Wisdom Apps
নভেম্বর ২৯, ২০১৯
জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো অনুসারে, ভারতীয় জেলখানা গুলিতে কয়েদী রাখার ক্যাপাসিটি যেখানে ৩.৯১ লক্ষ সেখানে বর্তমানে সমস্ত জেলখানা মিলিয়ে ৪.৫০ লাখের বেশী বন্দী আছেন । অর্থাৎ কারাগারের ধারন ক্ষমতার ১১৫.১% বেশী কয়েদী উপস্থিত । এই কারনে অসংখ্য আসামীদের মুক্তি দেওয়া হবে ।
ইউনিয়ন ল'মিনিস্টার শ্রী রবি শঙ্কর প্রসাদ গত বৃহস্পতিবার রাজ্য সভায় জানান - তিনি ২৫টি হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে আপিল করেছেন -আন্ডারট্রায়ালে থাকা আসামী অর্থাৎ যারা জেলে বন্দী থাকলেও তাদের কেস এখনও চলছে তাদের মধ্যে যে সমস্ত আসামী তাদের প্রস্তাবিত সাজার ৫০% সাজা কাটিয়ে ফেলেছেন তাদের যেন জেল থেকে মুক্তি দেওয়া হয় ।
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের মতে এই পদ্ধতি প্রয়োগ করে দেশের কারাগারগুলিতে বোঝা হ্রাস করার ও কারাগার গুলির সংস্কার প্রক্রিয়ার কাজ সহজ করা হবে ।
মিস্টার প্রসাদ আরো জানান যে - অপরাধীদের মমলা গুরুতর হলে সেখানে ছাড়া পাওয়ার সম্ভাবনা খুব কম হবে , কেবলমাত্র সেই সমস্ত মামলা যেখানে অপরাধীর অপরাধ নগন্য অর্থাৎ আসামী গুরুতর অপরাধী নয় , তাদের মুক্তি দিতে হবে। অবশ্য এই পদ্ধতিতে মুক্তির বিষয়টি কতটা সম্ভব, তা কেবল এবং কেবলমাত্র বিচার বিভাগই ঠিক করতে পারবে । বিচার বিভাগের সিদ্ধান্তের উপরেই সমস্ত ব্যাপারটা নির্ভর করছে । তবে যদি কোনো বিচারাধীন আসামী কারাগার থেকে পালিয়ে গিয়ে থাকে তবে তার ক্ষেত্রে সাজা কমার ব্যাপারে এই জাতীয় ছাড় দেওয়া হবে না ।
মন্ত্রী বিশেষভাবে সেই সমস্ত শিশুদের সমস্যার কথা উল্লেখ করেছেন যাদের মা বিচারাধীন আসামী । মাকে ছাড়া যেসব শিশু থাকতে পারবে না তাদের অনেক সময় মায়ের সাথে কারাগারেই রাখা হয় যেটা শিশুর জন্য খুবই ক্ষতিকর , আবার শিশুকে মায়ের থেকে দূরে রাখাও খারাপ - এই মানবতার বিষয়টি ভেবে দেখার জন্য সমাজের মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছেন ।
আশাকরা যায় অতি সত্বর এই পদ্ধতি কার্যকর করা হবে ।

Reviewed by Wisdom Apps
on
নভেম্বর ২৯, ২০১৯
Rating:
Reviewed by Wisdom Apps
on
নভেম্বর ২৯, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই: